প্রশ্ন কবিতা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

আকাশটা কেন নীল হয়
বলতো দেখি ভেবে?
গাছের পাতা সবুজ কেন
কি তার উত্তর দেবে?


সকাল হলে সূর্যিটা কেন
হাসে পূবের আকাশে?
বকেরা কেন পাখা মেলে
আকাশের গায়ে ভাসে?


আঁধার হলে আকাশে কেন
ফোটে সাঁঝের তারা?
বলতে পারো বইছে কেন
অজয় নদীর ধারা?


অজয় নদীর বাঁকে কেন
শাল পিয়ালের বন,
পাখির গানে ভুলায় কেন
সবার নয়ন মন?


রাঙা রাস্তা গিয়েছে চলে
অজয় নদীর বাঁয়ে,
সকল প্রশ্নের উত্তর পাবে
এলে আমার গাঁয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026