বিজয় আসে সকাশে হৃদয়ের টানে
- মাহমুদুল মান্নান তারিফ - নির্বাচিত

সবুজের স্নিগ্ধতায় ঝরেছে শিশির,
পাখির কুজনে বেশ মোহিত নিবিড়,
শীতলতা অনুভূতি বিজয়ের দিন,
বিজয়ের দিনে বাজে হৃদয়ের বীণ।

দূরাশার জ্বালা ধুয়ে মন করি সাফ,
বিজয় তো সাফ করে সব পরিতাপ,
মায়ের সোহাগে ঘেরা সবুজ স্বদেশ,
বাবার আত্মত্যাগের বিশাল বদেশ।

সুনীল আকাশ ভরা তারা অগণিত,
দীপশিখা জ্বালালেও তারা অদমিত,
স্বদেশের মানুষেরা তারকার ন্যায়,
সয়নাযে তারা মনে কারও অন্যায়।

বিজয়োপভোগ করি বিজয়ের গানে,
বিজয় আসে সকাশে হৃদয়ের টানে।

১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার, 0430PM


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026