সাজতে দেবো সাজন
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি কবিতা

প্রিয়ে তোরে দেবো কেনে শিউলিফুলের মালা
তারই সাথে দেবো দুখান খাঁটি সোনার বালা।

পরবে মালা ঝুলবে গলে হাসবে রে তুই সুখে,
তোরই সুখে আমার বুকের ক্লেষ্ট দেবে রুখে।

দুখান বালা পরবে তোরই শুভ্র-কোমল হাতে
ঝলক দেবে বালা দুখান আঁধার-ঘন রাতে।

সখি তোরেই দেবো কেনে ধুতরাফুলের দুল
স্বর্ণলতার বেণি দেবো বাঁধবে খোঁপার চুল।

সাজবে সখি ইচ্ছামতো সাজতে দেবো সাজন
মনের ঘরে রাখবে তখন স্নেহের অটুট বাঁধন!

রচনাঃ ০৪/১০/২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026