ভালবাসার সহস্র রূপ দেখবে এসো
- শিশির খান - কাব্যিকা

আমার চোখে তুমি তোমায় দেখো,
সৌন্দর্যের পূর্ণ সংজ্ঞা পাবে।
আমার কানে তোমার কথা শোন,
সুরের ঝংকারে আন্দোলিত হবে।
আমার হাতে কলম ধরে দেখো,
তোমার মাঝে অন্তর্নিহিত সহস্র কাব্য কবিতা
কলমের নিব বেয়ে একে একে রচিত হবে।
আমার হৃদয় বক্ষে ধারণ করে দেখো,
প্রতি স্পন্দনে তোমার নাম জপবে।
আমার মস্তিস্কে তুমি মিশে দেখো,
তোমার ভাবনায় ডুবে যাবে।
আমার মাঝে তোমায় বিলীন করে দেখো,
স্পস্টত ভালবাসার সহস্র রূপ দেখতে পাবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

১২-০১-২০১৯ ১৪:৩১ মিঃ

জয় আহাম্মেদ ভাই অনেক অনেক ধন্যবাদ

১১-০১-২০১৯ ২০:১৯ মিঃ

চমৎকার

১১-০১-২০১৯ ২০:০৬ মিঃ

চমৎকার

১০-০১-২০১৯ ১৯:২০ মিঃ

প্রতিটি প্রেমিকের মাঝেই ভালোবাসার স্বরূপ বিদ্যমান।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026