স্মৃতি
- শিশির খান - নীল কাব্য

সময়ের স্রোতে ভেসে যাকিছু রয় পিছে
কিছু তার ফিরে আসে; যা হয়না কেবলি মিছে,
সময় এগিয়ে চলে সময়েরি তালে
কিছু জিনিষ ফিরে আসে স্মৃতি হয়ে একালে।

কতো কিছু, কতো ছবি, কতো হাসি-কান্না
মন বলে বার-বার তারে ফিরিয়ে আননা;
ভালো লাগার, ভালবাসার কতো অনুভূতি
কেড়ে নিয়েছে যাকিছু জীবনের গতি।

আজ যাকিছু নিয়ে করি দিন যাপন
আগামীতে তাই হবে স্মৃতি গোপন,
আছে দিন, আসবে দিন, জানি দিন ফুরাবে
সময়ের স্রোতে ভেসে সবি স্মৃতি হবে।

যাকিছু ধরায় পরিশেষে স্মৃতি হয়ে রয়
সেইতো তার জন্মের সার্থকতা পায়,
জন্মেছি এ ধরায় এ নয় আমার সার্থকতা
সার্থক হব যদি জুড়ে থাকি তোমাদের স্মৃতির পাতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০১-২০১৯ ১৫:০৮ মিঃ

স্মৃতি স্রষ্টার বড় রহস্যময় সৃষ্টি...


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026