বৃষ্টির দিনে
- অরুণ কারফা

কদিন ধরে চলছে বৃষ্টি
একটানা একনাগাড়ে
আকাশটা আর হচ্ছে না নীল
মেঘে ঢেকেছে তারে।

কদম গাছটা গেছে ভরে
পাতায় পাতায় ফুলে
ডালগুলো মাটির পরশ পেতে
নেমে এসেছে ঝুলে।

যে কোকিলটা বসত গাছে
আর যায় না তারে শোনা
এমন কি দোসরের পাত্তা নেই
বন্ধ হয়েছে আনাগোনা।

যত জল সব চলেছে বয়ে
নালা দিয়ে নদী পানে
মিলবেই তারা একটু পরে
প্রেমিক প্রেমিকারা জানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026