আমার খবর নিও
- শিশির খান - কাব্যিকা

বন্ধু, একটি কথা শুনবে তুমি,
সময় নিয়ে একটু থামি?
শত কাজের ভিড়ে একটু বিরতি দিও,
ওগো বন্ধু আমার খবর নিও!

ক্লান্ত বেলায় থামবে যখন
উদাস হাওয়া হয়ে আসবো তখন,
আমায় কাছে আসতে দিও
বন্ধু ওগো, আমার খবর নিও!!

রাতের প'রে সকাল হলে-
ঊষার আলো পরলে টলে,
চায়ের কাপে একটু চুমুক দিও
বন্ধু, তার সাথে আমার খবর নিও!!!

দিনের শেষে সন্ধ্যা এলে-
গোধুলীর আলো পরলে ঢলে,
জ্যোৎস্নার আলোয় মন মাতিও
বন্ধুরে, আমার খবর নিও!!!!

জানিনা আর কদিন বাকি
হারিয়ে যাবো দিয়ে ফাঁকি,
জানবে না তুমি জেনে নিও
ওগো বন্ধু, আমার খবর নিও!!!!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০১-২০১৯ ১৯:৩১ মিঃ

বন্ধু আমার খবর নিও......


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026