অনুভব
- শিশির খান - কাব্যিকা

প্রিয়তমা, জানি বিভোর হয়ে আছো সুখ নিদ্রায়;
আমি জেগে আছি এখনো চোখ বুজিনি তন্দ্রায়।
চারিদিকে থেমে গেছে জীবনের সব কোলাহল
শুধু মেঘহীন আকাশে জ্বলছে তারার দল,
জানি হয়তো বা তুমি আমায় দেখছো স্বপনে
আমি জেগে-জেগে নিশাতুর চোখে দেখছি তোমার ছবি গোপনে।
এই নিশ্চুপ পৃথিবীর আকাশে বাতাসে একটি ধ্বনি-
গাছে-বনেতে, জলে-নদীতে, ধুলো-মাটিতে সেই কথাই কানাকানি;
আমি কতোটা ভালবাসি তোমায়;
রেখেছি কতোটা আদর জমায়;
কতো স্বপ্ন তোমায় নিয়ে দেখেছি দু'চোখ ভরে;
এই কথাই বলছি একাই সারাটি রাত ধরে।
তোমার কথাই, তোমার স্বর প্রাণেতে বাজে অবিরত;
দিন চলে গেছে, রাতও যায় বুঝি হয়ে গতো।
এখনো হয়নি তোমায় পুরোটা ভালবাসা,
আরো ভালবাসতে চাই এটাই মনে আশা!
এভাবেই যদি চলতে থাকে দিন রাতের পালা
ফুড়াবেনা কভু তোমার আমার ভালবাসার বেলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০১-২০১৯ ১৯:৩৭ মিঃ

নিসঙ্গতায় প্রেমিক হৃদয়ের অনুভবকেই বর্ণনা করতে চেষ্টা করেছি...


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026