মনের মিল
- অরুণ কারফা

কতদিন ধরে ভেবেছি আমি
কি করে তোমায় পাব
একবারও কিন্তু ভাবিনি মনে
তুমিও সে কথা ভাব।

একবারও ভাবিনি তুমিও চাও
হারাতে শ্যামল বনে
আমরা দুজন ব্যতিরেকে কেউ
উপস্থিত নয় যেখানে।

একবারও ভাবিনি হারাতে চাও
তুমিও সাগরের নীলে
ঢেউয়ের মাথায় ধবধবে সাদা
ফেনা যেখানে খেলে।

আজ যখন জেনেছি দুজনের
মনের এতই বেশী মিল
চল মেলে দিই আকাশে ডানা
যেন দুটি গাংচিল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026