শুভ জন্মদিন
- হোসাইন মুহম্মদ কবির

সাত রঙ্গে মেঘের সঙ্গে
আকাশ খেলছে হলি,
আনন্দে মাতাল গগন
হাসছে জুঁই চামিলী।

পাহাড়ি ঝর্ণার সুরে
কোকিল গাইছে গান,
নদীতে তরী নৃত্য করে
মধুময় সমীরণ।

তোমার আগমনে
ধন্য হলো এ ধরণী,
পরিপূর্ণতায় তৃপ্ত
প্রিয়ো গর্ভধারিণী।

বন্ধু রূপে এলে তুমি
রাঙাতে আমার মন,
বুঝাতে না পারি এখন
লাগে যে কেমন কেমন।

আমি যে থাকি দূরে
তাই যেতে পারিনি নীড়ে,
হাজার লোকের ভিরে
আমায় কি মনে পড়ে?

বন্ধুর কাছে আছে
বন্ধুর অনেক ঋণ,
ছন্দ ভাষায় জানাই
তোমায় শুভ জন্মদিন।
২০/০৯/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026