অভিলাষী
- মুজতাহিদ বিল্লাহ্

দুঃখ, কষ্ট, সুখের পর
ছুটেবেড়াই হয়ে যাযাবর,
খুঁজেছি তোমায় তেপান্তর
পথ-ঘাট আর শত শহর,
কোথায় তুমি কেমন আছো
নতুন কোন বেঁধেছো ঘর?

এখন আমার নিশ্বাস ভারী
নিস্তেজ হবে এই পিঞ্জর,
এপাড় ছেড়ে ওপাড় যাবো
খুঁজবো তোমায় বরাবর,
ছায়াপথে কিংবা কৃষ্ণগহ্বর
হয়তো পাবো তোমার খবর!

কখনো যদি মন কাঁদে
স্মৃতিতে তুমি হও বিভোর,
কোথায় আমি কেমন আছি
ঠিকানা হয়তো হবে কবর,
তুমি পরজন্মে দিও দেখা
আমি অভিলাষী বরাবর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026