কিছু প্রশ্ন এবং...
- অনির্বাণ মিত্র চৌধুরী

তুমি কি কখনো জলে ডুব দিয়ে বৃষ্টির শব্দ শুনেছ?
কিংবা শুনেছ রাতের নির্জনতার নিস্তব্ধ হাহাকার?
কখনো কি অনুভব করেছ টিপ টিপ বৃষ্টির ছোঁয়া?
কিংবা ঘুমন্ত সবুজের বুকে জোনাকির আলোক জোয়ার?
কখনো কি দেখেছ ক্লান্ত পাখিদের নীড়ে ফেরা?
কখনো কি শুনেছ ভোরের পাখির আযান?
কখনো কি ভিজেছ রুপালী চাঁদের আলোয়?
কখনো কি করেছ ঊষা লগণে সূর্যস্নান?
কখনো কি দেখেছ বৃষ্টিতে ভিজে লজ্জাবতীর লজ্জা পাওয়া?
কখনো কি পড়েছ সবুজ পাতার কাব্য?
কখনো কি শুনেছ ঝিনুকে পেতে কান?
কিংবা ধানক্ষেতে বয়ে যাওয়া বাতাসের শব্দ?
কখনো কি আপন মনে আকাশের তারা গুনেছ?
কখনো কি গেয়েছ গান পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে?
কখনো কি ভেবেছ ফেলে আসা সুখস্মৃতি?
কখনো কি চেয়েছ পিছুটান ছেড়ে যেতে হারিয়ে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026