আনমনা আগুন
- এস.এম. আরিফ

রোজই কত দিয়াশলাই কিনি
আনমনে হারিয়ে যায় হতভাগ্য বারুদ
হারাতে হারাতে পূর্ণিমা আসে
আসে রাত, আসে চাঁদ।
জ্যোৎস্না আজ ঘৃনা হয়
ঘেন্না হয় মানুষগুলোর উপর
ঘেন্না হয় মীর জাফর, মোস্তাকের মতো;
নিজের পয়সায় কেনা
স্বার্থপর বারুদগুলোর মতো !
দুর্ভিক্ষের শহরে আদর কোরে
পোষা কুকুরের দশম জম্মউৎসব করা
মানুষগুলোর প্রতি।
ইচ্ছে করে হতভাগ্য কোনো বারুদ জ্বালাতে
জ্বালাতে ইচ্ছে হয় চাঁদটাকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026