অতি কাকতালীয়তার অপেক্ষায়
- এস আই তানভী

অতি কাকতালীয়তার অপেক্ষায়
-----এস.আই.তানভী

ওই বাড়িটা ছিলো আমার এক কুটুমবাড়ি; তোমারও
সেদিন কাকতালীয় ভাবে দ্যাখা হলো,
ছিলো রাত্রি চাঁদের অনন্য আলো নিয়ে
সেখানেই পরিচয় এবং
দুটি হৃদয়ের লেনদেন হলো ধীরে ধীরে।
ধীরে ধীরে হাত ধরে চলেছিও অনেকটা,
শিখেছি প্রেম তোমারই কাছে
নদীর ধারে, শালবাগানে, প্রকৃতি দেখতে দেখতে।

ওই বাড়িতেই একরাতে আচমকা আসতে বলেছিলে
সে রাতেও জ্যোৎস্না ছিল, তবে অসহ্য
তুমি আসো নি, অপেক্ষায় থেকে ভোরের আলোয়
হাতে পেলাম একটুকরো সাদা কাগজ
"স্বপ্ন ভেঙ্গে খানখান, ভুলে যেও আমাকে"
আর কিছু লিখা ছিলো না। আমার স্বপ্নগুলিও
বুকফাটা চিৎকারে অকালেই হারালো।

দু:খিত, তোমার কথা রাখতে পারি নি-
পরিচয়ের সেই চাঁদনী রাতটা বছর ঘুরে এলেই
ছুটে যাই ওই কুটুমবাড়ি; যদি অতি-কাকতালীয়তায়
আবারো মুখোমুখি হই, মুখে কেউ কিছু বলবো না
মনে মনে ওজন দেব খানখান হওয়া স্বপ্নগুলো,
তুমি না হয় নাই বা কাঁদলে,
চোখের জল মুছতে মুছতে ফিরে আসবো
হয়তো তারপরও তোমাকে ভুলতে পারবো না।
--------------------
০৯/০৭/১৭ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026