দুঃখও তোর, সুখও তোর
- এস আই তানভী

তোকে তো মহাসমুদ্রে ভাসিয়ে দেই নি,
কখনো চাই নি কেউ তোকে বিক্রি করে দিতে
বেওয়ারিশ বাতাসের কাছে কিংবা
সীমাহীন গগনে তুই ঝলছে যা- এটাও চাই নি
উত্তপ্ত লাভা থেকে সুরক্ষিত রাখতে চেয়েছি প্রাণপণ।

হিতে বিপরীত ভেবে চলে গেলি
নিজের সুখ নিজেই বেছে নিলি, প্রেম জয়ের
কাব্য লিখতে ফিরে তাকাস নি কোন জন্মান্তরের টানে।

তোর সেই সুখ তো আগুন হয়ে ঝলসে দিতে পারে
জীবনের প্রত্যেকটা স্বপ্ন-মুহূর্ত---------

তুই সুখে ভাসলেও কেউ হাসবে না
কেউ কাঁদবে না দুঃখে পুড়ে ছাই হলেও
রক্তের জাল ছিড়ে এক আকাশ, শত পৃথিবী সম
ব্যথা দিয়ে তুই নিজেই নিজেকে নিয়েছিস বহু দূরে।
---------------------
০৮/০৮/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৮-২০১৯ ১৮:৩০ মিঃ

আবেগে ভেসে অনেক বড় ভুল করে----


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026