বর্ষায় প্রিয়ার স্মৃতিচারণ
- অরুণ কারফা

মনে পড়ে যায়
সেই যে বর্ষায়
সে যখন গেল চলে
এক্ষুনি আসছি বলে,
তারপর কত আষাঢ় শ্রাবণ
ব্যর্থ হল ফেরাতে তার মন
ভাসলাম আমি চোখের জলে।

আজ এখন বৃষ্টি নামলে
তার কথাই মন বলে
যেন ঊর্দ্ধে মেঘপুঞ্জের ওড়া
তার নীচে শ্যামল সবুজে ভরা
আমরা দুজনে
ধ্যানস্থ এক মনে
বসে আছি তার কোলে।

হারানো সে সব দিনের কথা
বাড়িয়ে মনের চঞ্চলতা
এতই করে দুর্বল
নয়ন ভরে ছলছল,
মন বোঝেনা কি করলে তবে
হৃদয় আবার শান্ত হবে
অন্তর জ্বলবে না অনলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026