অফুরন্ত সময়ের পৃথিবীতে
- এস আই তানভী

বই পড়তে গিয়ে দেখি-
কিছুই পড়া হয় নি আমার,
বিশ্বসাহিত্য নয়; আপন দেশের সাহিত্য–
সাগরের এক পেয়ালা জলও পারি নি
গ্রহণ করতে এখনো.......।

নজরুল, রবিঠাকুর, জসীমউদ্দীন, জীবনানন্দ
সুফিয়া কামাল, সুকান্ত, শামসুর রাহমান.....
আরো কত বিখ্যাত কবি সাহিত্যিক রেখে গেছেন
কত রহস্য বইয়ের পাতায় পাতায়!
নির্মলেন্দু গুণ, অসীম সাহা, রুদ্র গোস্বামী,
হেলাল হাফিজ এখনো যাচ্ছেন লিখে---
হুমায়ুন আহমেদ, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ,
সুনীল, আল মাহমুদ'ও রেখে যাননি কম।
আরো কত নাম জানা অজানা সাহিত্য স্রষ্টার-
সৃষ্টিতে এখনো পড়েই নি চোখের দৃষ্টি...

রোজ রোজ জন্ম নিচ্ছে আরো কত জন,
নতুন নতুন কত যে 'সৃষ্টি' পাতায় পাতায়
হচ্ছে প্রসব......... কতটুকুই বা জানি!

শুধু এক জীবন নয়, শত জীবনেও
এ স্বাদ হবে না পূরণ, আমি– অফুরন্ত
সময়ের পৃথিবীতে সময়ের অভাবে জর্জরিত,
আমি জীবীকার তাগিদে ছুটন্ত ট্রেন,
আমি পরিবারের জন্য বিশাল ছাতা এবং
সবার জন্য বিশাল এক বটবৃক্ষ..........।

আমার উপর শুধু ভার বহনের দায়,
অফুরন্ত সময়ের পৃথিবীতে–
একখন্ড সময়ের অভাবে আমি জর্জরিত,
বই পড়তে গিয়ে দেখি-
কিছুই পড়া হয় নি আমার.........।
--------------------
০৫/০৯/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-০৯-২০১৯ ১৪:০১ মিঃ

কিছুই পড়া হয় নি আমার


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026