গ্রহীতারা মহৎ
- সুমাইয়া নূর
তোমাকে দিলাম আমি।
স্বত্ব ত্যাগ করে দান করলাম।
তবেই কি আমি মহৎ?
অবশ্য আমাদের সমাজে,
দান করলেই সে মহৎ।
কে,কাকে,কেন দান করছে
সেটা কি কেউ জানতে চায়?
উত্তরঃ“না।”
কেন?যে গ্রহন করেছে সে মহান হতে পারে না?
হয়তোবা দানটা গ্রহন করে সে দাতাকে করুনা করল?
তবে কি সে মহৎ নয়?
উত্তরঃ“না।”
আমি দান করেছি,তাই সবাই আমাকে মহৎ বানিয়ে ফেলল
কিন্তু গ্রাহকের কাছে যে আমি করুনার পাত্র হয়ে গেলাম!
সে যে আবারও মহৎ হয়ে গেল!
কিভাবে?
হ্যাঁ,আমি স্বত্ব ত্যাগ করে দান করেছি,
আমার ঘৃনা,রাগ,ক্ষোভ,অহংকার।
কিন্তু যে আমাকের কাছ থেকে এসব গ্রহন করল,
সে কি বিনিময়ে আমাকে করুনা ভিক্ষা দিল না?
সে আমাকে মহৎ বানাতে গিয়ে,
নিজেই মহৎ হয়ে গেল না?
উত্তরঃ “হ্যাঁ।গ্রহীতারাও মহৎ।”
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।