তুমি অনন্য ও অদ্বিতীয় (শেখ হাসিনা ওয়াজেদ)
- এস আই তানভী

ইতিহাসকে কলঙ্কিত করে এক শুভ্র ভোরে,
আত্মার মানুষদের একে একে ফেলছে মেরে,
তুমি সেদিন ছিলে না ঘরে;
সেদিন তুমিও যেতে মরে।।

সূর্য কিরণে জেগে উঠলে পরবাস–
জেনেছো, জীবনের কতটা হয়েছে সর্বনাশ!
বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে সেদিন
কিছু বিপদগামী করতে চেয়েছিলো চির মলিন।

দূর দেশে ছিলে বলে বেঁচে গেছো তুমি;
তোমার রক্তে কালো হয় নি জন্মভূমি,
হারায়ে বাবা-মা আর ভাই এবং আত্মীয়-স্বজন,
ভাবি- কোন পাথরে শক্ত করে বেঁধেছিলে মন!
ফিরে এলে, শোক'কে শক্তিতে রূপান্তর করে–
স্বগৃহে, বাংলাদেশে- নাড়ি পোতা উঠোন'পরে।

শোক-দুঃখ, অভাব-অনটনে জরাজীর্ণ জনগণ
টুকরো কাচের মতো সব মানুষের ভাঙা মন,
আধোঘুম-আধোজাগরণ থেকে জাগাতে আবার,
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দূর্ভেদ্য আন্দোলন- তোলপাড়,
বাংলাদেশের পথে পথে; গ্রাম থেকে গ্রামে
সত্য সুন্দরের জন্য মেতে রইলে জীবন-মৃত্যু সংগ্রামে।

বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের ইতিহাসে;
তুমি ছাড়া– কাউকে দেখিনি সংগ্রামী ত্রাসে,
সেই তুমি; বঙ্গবন্ধু-কন্যা মানবতার জননী,
বাংলাদেশের সরকার প্রধান, বাংলার পরশমণি।

তাইতো তোমার কাছে বিপুল প্রত্যাশা-
সাথে রয়েছে বাংলাদেশের মানুষের ভালোবাসা,
এদেশের সব অনিয়ম, সুদ-ঘুষ, অন্যায়-উৎপীড়ণ,
জুয়া-দুর্নীতি, জবর-দখল, খুন-গুম-ধর্ষণ
রাজনৈতিক আর সাম্প্রদায়িক ধর্মীয় দলাদলি, দ্বন্দ্ব
ধনী-গরীব, শ্রমিক-মালিকের মাঝে অ-ভ্রাতৃত্ব–
দূর করো, দূর করো আমলাদের ক্ষমতার খবরদারি
আর রাজনৈতিক ব্যক্তিত্বের অনৈতিক স্বেচ্ছাচারী।

তোমার হাত ধরে বাংলাদেশ উঠে যাক অনেক উপরে,
ক্ষুধা-দারিদ্র, রক্তের খেলায় যেনো মানুষ না মরে,
পৃথিবীর ইতিহাসে, শান্তির ইতিহাসে তুমি;
আর তোমার-আমার-আমাদের প্রিয় জন্মভূমি,
শ্রদ্ধার সাথে হয়ে থাকুক স্বর্ণাক্ষরে অমর–
তোমার জন্মদিনে এই কামনা করে যাই নিরন্তর।
------------------
২৭/০৯/১৯ইং
উৎসর্গঃ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওয়াজেদ, ৭২তম জন্মদিনে------।। জন্ম: ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৯-২০১৯ ১১:২৫ মিঃ

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026