কার্য্যকারণ
- অরুণ কারফা

গগনে গগনে না ছাইলে মেঘ
কোথা হতে নেমে আসবে বরষা
হৃদয়ে তোমার না থাকলে প্রেম
কি ভাবে ভালবাসবে সহসা?

বনে বনে যদি না ফুটল মুকুল
কিসের আশায় আর বাঁচবে কলি
সৌরভই যদি না ছড়াল বাতাস
কি ভাবে তাহলে জানবে অলি?

রক্তিমই যদি না হল আকাশ
কেমন করে নামবে গোধূলি
কিসের ইঙ্গিতে বিহঙ্গ ধরায়
ভরিয়ে দেবে তাদের কাকলি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026