এমন কিছু চাইনি
- হাসান আল মাহদী

ভোরের শিশির বিন্দু হয়ে এসেছিলে তুমি
আমাকে সতেজ করে দিতে
আমার মন কে ভিজিয়ে দিতে
যদিও আমি শিশির বিন্দু চাইনি।
আমি কখনো এমন কিছু কামনা করিনি
যা খুব ভোরে এসে মৃদু রোদে চলে যাবে।

আমি কখনো এমন কিছু চাইনি
যা পরিনত হওয়ার আগে ঝরে যাবে
আমি চাই তুমি মিশে থাকো
আমার সকল ব্যস্ততার মাঝে
আমি কখনো এমন কিছু কামনা করিনি
যা ফুল ফোটার আগে কলিতে ঝরে যাবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026