অবেলার প্রেম
- এস আই তানভী

কোন একদিন,
প্রেমে পড়েছিলাম– দুজনে,
হাত ধরে হেঁটেছিলাম শিশিরের উপর,
অবুঝ ঠোঁটের স্পর্শে,
একে অন্যের বুকে এঁকেছিলাম
প্রজাপতির রঙিন ডানা....।

প্রতিযোগিতা করে করে
বকুল কিংবা কদমে মালা গাঁথতাম
দু'জন দু'জনার জন্য–
তুমি বরাবর দ্রুত শেষ করো,
মালাগুলোও বেশ চমৎকার; আসলে
সুঁই-সুতোর কাজে আজো অভস্ত্য নই আমি।

জানো, আজ তুমি নেই
হয়েছো সংসারী; বহুদিন ধরে,
আমিও নেই আপনার মাঝে,
স্মৃতিগুলো খামাখা রয়ে গেছে....

তোমার মনে পড়ে কি না কিংবা
কখনো ভাবো কী ভাবোনা– জানি না;
আমি বলি, চিরকাল বলবো– অবেলার
সেই অবুঝ প্রেমের কথা,
পরিবর্তন কিংবা অভিনয়ের তেপান্তরে
শত রঙিন বরাকের পিঠে ভেসে বেড়ালেও–
তা অবিস্মরণীয়, স্মৃতিতে অমর
ভুলা যায় না কখনো..........।
---------------------
০৪/০৯/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-১০-২০১৯ ১৬:০৫ মিঃ

কোন একদিন,
প্রেমে পড়েছিলাম– দুজনে,
হাত ধরে হেঁটেছিলাম শিশিরের উপর,
অবুঝ ঠোঁটের স্পর্শে,
একে অন্যের বুকে এঁকেছিলাম
প্রজাপতির রঙিন ডানা....।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026