মানুষ নেই
- এস আই তানভী

মানুষের দেহে আছে যত রক্ত;
হয়ে যাক সব হিমশীতল, শক্ত।
পাজরে পাজরে খেলে যাক হেমলক
দৃষ্টিহীন হয়ে যাক পৃথিবীর সব চোখ।

মানুষের দেহে যখন নেই আর কোন হৃদয়;
নেই ভালোবাসা, মায়া-মমতা, আচরণে সদয়–
হৃদয়হীন মানুষের দেহে কেন থাকবে রক্তের উষ্ণতা?
অবাক হবো না; দেখাতে থাকুক মানুষ তার বর্বরতা।।

মানুষ আজ খাচ্ছে মানুষ, শিশুরাও নয় নিরাপদ,
আধিপত্য বিস্তারে, বাহু পেশী আর ষড়যন্ত্রে
রোজ কতশত প্রাণের খেলা অকালে হচ্ছে রদ।

আজ সন্ধান করি– একটিমাত্র উপায়,
যে উপায়ে নামমাত্র মানুষ' থেকে
নিজেকে অনেক দূর সরিয়ে নেওয়া যায়।।

তেমন একটি স্থান রোজ করে যাই তালাশ–
যেখানে থাকবে না নামমাত্র মানুষ, মানুষের নির্মমতা;
যেখানে দেখবো না মানুষের রক্তঝরা কাঁচা লাশ।।

এই পৃথিবীতে আজ মানুষ নেই; হায়েনার বসবাস
মানুষ রূপী মানুষ যত করে যায় মানুষের সর্বনাশ।
কে মানুষ আর মানুষের মাঝে কে যে হায়েনা?
রক্তে ভাসে পৃথিবী, মানুষের মাঝে মানুষ পাই না।

মানুষ গড়ার মানুষগুলোও আজ অনেক বড় নিষ্ঠুর
আর কতকাল টিকবে জগৎ হয়ে এতো ব্যথাতুর?
-----------------------
১৫/১০/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৭-১০-২০১৯ ০২:২৪ মিঃ

চমৎকার লেখনী

১৬-১০-২০১৯ ১৮:৫৬ মিঃ

মানুষ গড়ার মানুষগুলোও আজ অনেক বড় নিষ্ঠুর
আর কতকাল টিকবে জগৎ হয়ে এতো ব্যথাতুর?


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026