মানুষ বাঙালি
- এস.এম. আরিফ

আমি সেচ্ছচারী হয়ে উঠতে পারলাম না
না কলমে না মুখে
ভাবতে ভাবতে মস্তিষ্কের নিউরন গুলো
নিজের গতি পথ হারিয়ে বিচ্ছিন্ন হয়ে ওঠে
তখন আমি আর আমার সাথে পেরে উঠি না!
আমি কারও উপর চাপিয়ে দিতে পারি না
না ধর্ম না বিশ্বাস
কোনো উপাখ্যান কোনো রাজা রানীর গল্প!
আমি ভাবি ন্যায়বিচারক হয়ে
যখন বলতে যাই তখন বাঙালি হয়ে বলি!
যখন লিখতে বসি
আমি ভাবি কোন প্রাণ যেন আমার কলমের তাপে
ঝরে না যায়।
শব্দ চয়নে উম্মাদ হয়ে খুঁজি এপাশ থেকে ওপাশ
একেবারে উল্টে পাল্টে।
কত অসাম্প্রদায়িক
কত নিরপেক্ষ হলে আমি মানুষ হবো
কত নিশ্চুপ কত নিভৃতে নিজেকে চাষ করলে
আমার হৃদয় বাঙালি হবো
আমি আজও খুঁজে বেড়াই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026