এই সেই পথ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

এই সেই পথ
- আব্দুল্লাহ্ আল মামুন



এই পথে হেঁটেছি বহুকাল।
এই পথেই হেঁটেছিল তারা,
বহুকাল আগে,
আমিও আমার স্মৃতি রেখে যাই।


তোমাদের পদচিহ্ন আমি দেখি।
স্পর্শ করি পায়ে।


এইতো আমার প্রেম।
এই রাস্তায় তোমার ঘ্রাণ ভেসে উঠে।।
চারদিকে কেমন নীরবতা কথা বলে।


এই ছায়া ঘেরা গাছ।
আর পথের ক্লান্ত পথিক,
তোমার চলে যাওয়ার সাক্ষী।


তোমার হেটে যাওয়া,
শুকনো পাতা গুলোও তার সাক্ষী দেয়।
অনন্ত অসীম সেই সময়।


সময়ের ঘড়ির কাটা।
আর এই ক্লান্ত পথিকের হাঁটা।
এই বটবৃক্ষ, লতা পাতা, পাখি।
একজোড়া শালিক,
হাজার বছরের ইতিহাস,
সব কিছু স্মৃতি ধরে আছে তোমার।


অনন্তকাল এই স্মৃতি,
সাক্ষী দিবে প্রেমের।
সাক্ষী দিবে শেষ চুম্বনের।
সাক্ষী দিবে শেষ স্পর্শের।


এই পথ, কত সাক্ষী হয়ে আছে।
কত বিকেলের, কত মুহূর্তের।
কত জীবনের, কত ভাবনার।


হাজার বছরের ইতিহাস আছে এই পথে।
জীবনের গান আছে এই পথে।


এই পথে আছে আমার সাত পুরুষ।
হাজার বছর ধরে হেটে যাওয়া মানুষ।
এই সেই পথ, এই সেই পথ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৭-১০-২০১৯ ২২:৪৭ মিঃ

আমাদের পথের ঠিকানা, সেটা আছে ছিলো থাকবে


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026