ভালো আছি একাকী
- হাসান আল মাহদী

ভালো আছি একাকী
আমার আকাশে চাঁদ এখনো হাসে
নিস্তব্ধ রাত ভাবনাহীন কেটে যায় নিমিষেই
কে বা মনে রেখেছে,কিংবা কারে কে ভালবাসে?
বুঝতে পারিনা, তুমি যে আর নেই কাছে
তাই ঘুমের রাজ্যে স্বপ্ন দেখি।

ভালো আছি একাকী
আমার মনের বাগানে ফুল এখনো ফুটে
প্রজাপতির দল গুলো হাতছানি দিয়ে ডাকে,
তবুও মাঝে মাঝে স্মৃতিগুলো তাড়া করে
হৃদয় গহীনে কষ্টরা আবার জেগে উঠে
তাই স্মৃতির পর্দা ভেদকরে আকাশের তারা দেখি।

ভালো আছি একাকী
কোন চিন্তা নেই হারিয়ে যাওয়ার ভাবনা নেই
অজানা পথে নিঃসঙ্গ একলাই হাটি,
মনের মাঝে হঠাৎ করে প্রশ্ন জাগে
কে আজ আপন কিংবা কে কার খবর রাখে?
তাই সব ভুলে আবার জীবনের নতুন ছবি আঁকি।

ভালো আছি একাকী
এখন আর কেউ রাত জাগায় না
ঘুমের ঘোরে কেউ স্বপ্ন দেখায় না,
মনে করো না কেউ ভালো নেই
এইতো বেশ আছি, তোমার স্মৃতি নিয়ে বাচিঁ
একাকীত্বে যে সুখ আছে তা বুঝে গিয়েছি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026