একটু সময় চাই
- এস আই তানভী

তোকে নিয়ে বসবো
শিশির ভেজা সবুজ ঘাসের মাঠে,
জোছনা ধোঁয়া রাতের প্রথম প্রহরে
শান্ত নদীর ঘাটে; শীতল বাতাস
অঙ্গে অঙ্গে মেখে- নৌকা ভাসিয়ে
নদীর বুকে চাঁদ দেখবো একসাথে।

মানুষ হবার গান শোনাবো
যে গান শুনে তুই কখনো
পাষাণ হতে পারবি না
শেকল তালায় বদ্ধ বিবেক
টেনে হিচড়ে আনবো।।

একটু সময় দে'না আমায়
তোর অধিক নষ্টা সময় হতে--
------------------
৩০/১০/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-১০-২০১৯ ০৯:১২ মিঃ

একটু সময় চাই


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026