তবে এভাবে! কেন?
- এস আই তানভী

চলে গেলে! যাবেই তো, আমরাও যাবো
তবে এভাবে! কেন!?
বিস্ময় এবং প্রশ্ন শুধু আমার নয়,
যারা সারাক্ষণ তোমার সাথে ছিলো–
তোমার অকাল বিয়োগে ভাষাহীন, পাথর।

অনুমানে, ওপারে পাড়ি দেবার বয়সটা তো
সবার জানা ( এও জানা- কে কখন হারাবে চিরতরে,
যারা রবে তারা ভাবতেও পারবে না)-
যদি জানতাম, তাও কি পারতাম যাত্রাটা থামাতে?
না, কোন দিনও না; কারো পক্ষে সম্ভব নয়,
বুকে ব্যথা চেপে, কান্না চেপে, নিরবে অশ্রুতে ভিজে
পালকিটা ঘাড়ে নিয়ে আমাদেরই যেতে হয়-
যাদের তুমি রেখে যাও সব মায়াজাল ছিড়ে।

এভাবেই চলে যায় অনেকে, যারা থেকে যাই
পালকিটা আমাদেরই কাঁধে নিতে হয়,
আর বারবার আত্ম-চিৎকারে
হৃদয় ফাঁটাই, কেন অনিবার্য কারণে তুমি
থেকে গেলে না? কেন হঠাৎ চলে গেলে-
কিছু না বলে; শান্ত দীঘির জলে
কোন পাথর ডুবে যাবার মতো।।
---------------------
৩০/১০/১৭ইং
উৎসর্গ : অকালে চলে যাওয়া স্নেহের ফুয়াদ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-১০-২০১৯ ১২:১৫ মিঃ

উৎসর্গ : অকালে চলে যাওয়া স্নেহের ফুয়াদ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026