নিকোটিনে ডুবে থাকুক চেতনা
- এস আই তানভী

প্রত্যেকটি সিগারেটের ধোঁয়ার সাথে; টানে টানে–
ঝলসে যাচ্ছে ফুসফুস, কমে যায় আয়ু,
আমি জানি এবং সবই বুঝি; তবুও সেচ্ছায়
ধীরে ধীরে এগিয়ে যাই অকালে জম- দুয়ারে,
তবুও ভালো লাগে সিগারেটের ধোঁয়া আর নিকোটিন।

অভিশপ্ত বেকারত্বের ছোবলে নীল হয়ে থাকি
প্রতিমুহূর্তে, হতাশার কালো শকুনের দৃষ্টিতে
পুড়ে যায় বোবা হৃদয়, যন্ত্রণার হাঙ্গর
করে যায় ক্ষত বিক্ষত বিবেকের উঠোন।

নিকোটিন করে নিক আমাকে দখল,
রাত জেগে সস্তার নিকোটিনে ডুবে থাকুক চেতনা,
চোখের সামনে ঘুরে বেড়ায় প্রেম; অথচ-
সেই প্রেম ধরাছোঁয়ার বাইরে; আলোকবর্ষ দূরত্ব,
তাই যাযাবর হতেও ইচ্ছে করে কিংবা পাগল হতে,
যাযাবর অথবা পাগল জীবনও সুখের হয়...।

হ্যাঁ, যাযাবরের জীবন-ই ভালো, দিকবিদিকশুন্য
পাগলের জীবন-ই ভালো, নিকোটিনে ডুবে ধোঁয়ার সাথে
ক্ষয়ে ভেসে ভেসে যত দ্রুত শেষ হওয়া যায়,
পৃথিবীটাকে ছেড়ে সময়ের আগেই হারিয়ে যাওয়া যায়;
ততই ভালো– কেননা আত্মহত্যা না কি 'মহাপাপ'।
----------------
০৫/১১/১৩ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০২-১২-২০১৯ ১৮:৫৮ মিঃ

তখন ভাবনাগুলো এমনই ছিল

০৫-১১-২০১৯ ১৪:২৭ মিঃ

কেননা আত্মহত্যা না কি 'মহাপাপ'।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026