না আর এসো না
- নূরহোসেন - মিরর

আর এসো না, একদম না, মোটেও না,
লোকের কথার খাঁজনা শোধ করতে পারছিনা,
বিভৎস মানুষগুলো কানাকানি করে,
চোখের লজ্জা আর মানছে না।

কি ভালো, কি খারাপ, কিসে হয় প্রেম,
যারা জানেনা কিছু তারাও দাত কেলায়,
জানার কোন কাজ নেই লোকে ভাসাবে কথা নিন্দার ভেলায়,
আর এসো না বারন করছি তোমায়।

আসার যদি ইচ্ছে হয় স্বপ্নে এসো,
চুপি চুপি গোপনে পরশ নিও,
হও কল্পনা সেটাই ভালো
তবু লোকের আড়ালে এসো,
এসো হয়ে গাঢ় রাত নিকষ কালো,
কথা শোন,
এসো না আর এসো না অবেলায়।

না হয় জমবে কিছু স্মৃতি,
কিছু অভিমান,
ঝগড়া করার মত কিছু বিদ্বেষ,
তা বাড়ুক বাড়তে দাও;
বাড়তে বাড়তে ছুয়ে যাক আকাশের মেঘ,
তবুও গোপন থাকো লোকের চোখে,
শর্ত দিলাম এসো না এসো না বাড়তে দাও কিছু ক্ষোভ।

এসো না ঘরের কাজ ছেড়ে,
পরিবারের গাল শুনে,
জিদের পাহাড় নিয়ে এসো না,
নিন্দুকের সাথে তোমার পার্থক্য বুঝতে দাও,
এসো না আর এসো না ফিরে যাও স্বাভাবিক পরিবেশে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৩-১১-২০১৯ ২৩:২৯ মিঃ

সুন্দর


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026