ভুলতে পারি না, পারবো না
- এস আই তানভী

২০০৫ সাল, কুয়াশায় মোড়া গ্রাম, আঁকা-বাঁকা মেঠো পথ
ব্যস্ত শহরের দোকান-পাটও বাদ পড়েনি, এমনই এক রাতে
লাল শাড়ির আঁচলে ঢাকা লোনা জলে প্লাবিত কাজলী দুটি চোখ,
বর-যাত্রি এসেছে প্রায় একশত ক্রোশ দূর হতে।

আজ থেকে অনেক চেনা মমতা আর পাওয়া যাবে না,
অচেনা মমতায় জড়াতে হবে, লুকোচুরি, গোল্লাছুট অথবা কানামাছি-
দৌড় ঝাপ-বোউ চি খেলার প্রিয় সাথিদের আর পাওয়া যাবে না–
ভেবেই তো সে কাঁদছে! না, তার চোখের জলে যে কবিতা-
কেউ বুঝলো না- সে কবিতায় আমারই নাম লিখা-।

আমাকে না পাওয়ার ব্যথা- হতভাগা বুঝলো না যে তার হৃদয়াকুতি
ভালোবাসার মূল্যটাও বুঝল না, বুঝল না তার আদরের দাম,
আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন যে অধরাই থেকে গেলো।

কার হাতে হাত রেখে পাড়ি দেবো জীবনায়ু! সে যেমনি থাকুক
তার ইচ্ছের বাইরে- আমি কি সুখি হবো কোন কালে?-
সেদিনের এই আমি, পকেট শূন্য বেকার যুবক মুখ ফিরিয়ে নিয়েছি
ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে কুয়াশা আর শিশিরের সাথে নিরবে-গোপনে
কেঁদে কেঁদে ফিরে এসেছি- হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়েছিলো, তবুও
ফিরে এসেছি---- সেই ফিরে আসার এগারো বছর হয়ে গেছে!

আসলে কি পুরোপুরি ফিরতে পেরেছি? উত্তর যদি "হ্যাঁ" হয়, তবে-
আজও কেন তার চুলের গন্ধ, হাতের ছোঁয়া, চলার ছন্দ প্রতি দমে
অনুভব করি, তার কাজলী চোখের চাহনি কেন বারবার খুঁজে মরি?
মনটা একটু ভারী হলেই তার কথাই মনে পড়ে, চোখে ভাসে
তার মায়াবিনী মুখখানি, তারে আপন করে পারিনি ধরে রাখতে-
এ কথা যেমন সত্য তার চেয়ে বেশি সত্য- আজও তারে
পারিনি ভুলতে আর পারবো না কোন দিনও-----
-----------------
২৭/১১/১৬ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-১১-২০১৯ ০৮:০৬ মিঃ

এগারো বছর হয়ে গেছে!


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026