অচেনার তরে অচেনা টান
- এস আই তানভী

আমার হাতে ছিলো এক গোছা ফুল,
আমি অন্য কারো জন্য এখানে এসেছিলাম।
জোড়ায় জোড়ায় এসেছে কয়েক জন,
তুমি আর আমি বিজোড়ে বিজোড়ে এক জোড়া,
তোমার মুখটা আমার দিকেই ঘুরানো ছিলো
চোখের উপরে ছিলো কালো চশমা, তাই-
কোন দিকে দৃষ্টি ছিলো বুঝতে পারি নি,
তবে; বিরক্তির বহি:প্রকাশ বুঝেছি হঠাৎ হঠাৎ।
কমল অধরের মৃদু সঞ্চালন দেখে।।

চেয়ে আছি তোমার দিকে একজনরে- এজন্যে
অথবা যার জন্যে এসেছো- তার অপেক্ষায়
রেগে যাচ্ছো বারবার; আজো তা জানি না তার
সঠিক কারণ, তবে- কারণ হোক না যেটাই,
আমার সময়টা বেশ কেটেছিলো
কোন কথা হয় নি, দিন শেষে দুজনে
ফিরেছি বিজোড়ে বিজোড়ে---।
যদি এমন সময় আরো আসে কোন দিন!
দু হাত বাড়িয়ে আছি আজো, কেন? জানি না।
----------------------
২২/১২/১৭ইং।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-১২-২০১৯ ০৯:২৯ মিঃ

চেয়ে আছি তোমার দিকে একনজরে


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026