রফিকুল ইসলাম রফিক
- রফিকুল ইসলাম রফিক

রফিকুল ইসলাম রফিক
ওগো সোনা বউ
অনেক অপেক্ষা আর প্রতীক্ষার পরে
অবশেষে এলে তুমি আমাদের ঘরে
ওগো সোনা বউ।
পূর্ণিমার চাঁদ হয়ে রাতের কালোয়
সোনা আলো মেখে এলে দিনের আলোয়
ওগো সোনা বউ।

এ’ ক্যামন জাদুর বাঁশি তুমি বাজালে
সকলের মন প্রাণ জল স্থল ভুমি
কেড়ে নিলে নিমিষেই মহীয়সী তুমি
আপন ক্ষমতা বলে সবই সাজালে
ওগো সোনা বউ।
আমাদের লক্ষ্মী তুমি মায়াবতী নারী
দখলে তোমার সব সবার আদর
মনের মনেতে গড়া মায়াবী চাদর
লুফে নিলে তারো বেশি যাহা দিতে পারি
ওগো সোনা বউ।

নতুন জীবন কত নতুনেতে আঁকা
ঘুরাবে নতুন করে জীবনের চাকা
সুখী হবে সংসারে নিজ ক্ষমতায়
জয় করে নেবে সব মায়া মমতায়
ওগো সোনা বউ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026