জীবন! সেতো বড্ড একা
- এস আই তানভী

.
শুধু মৃত সময়টাতেই ভালো থাকি,
বাকী সময়! দৌড় আর দৌড়, জীবন দৌড়। পেটের দায়ে, প্রেমের স্রোতে, খ্যাতির টানে,
পরের তরে, নিজের তরে দৌড় আর দৌড়-
আলোর মাঝেও অন্ধকারে, সবার মাঝেও একা।

মৃত সময়টাতেই ভালো থাকি!
বাকী সময়! হাফাতে থাকি ব্যস্ততায়, তবে জীবনানন্দে পাশে থাকে অনেকে আর দুঃখের সময়,
কষ্টের রাতে, বিপদের সামনে আমি যেনো
একাই একশোতে একশো, হাজারেও একা।

ভুলের মাসুলও একাই দেই- অপমান,
লাঞ্ছনা, অপবাদ, ছি!ছি ধিক্কার পাওয়ার বেলাতেও
দেখি- আমি যেনো একাই মানুষ! যাদের নিয়ে চললাম-
ফেরেশতা হয়ে অদৃশ্য থেকে যায় আগাগোড়া।

হ্যাঁ, বিশ্বাস করো- ঐ মৃত সময়টাতেই ভালো থাকি,
খুব ভালো থাকি, কোনকিছুই ছুঁতে পারে না আমাকে।
আফসোস! মৃতসময়টা শেষ হলেই আবার শুরু হয়
হিসেব নিকেশ, সব সামলাতে হয় একা একা।

হায় রে জীবন! থেকে গেলি বড্ড একাকীত্বে মাঝে।
-----------------
০৭/০১/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০১-২০২০ ১৩:০৯ মিঃ

হায় রে জীবন! থেকে গেলি বড্ড একাকীত্বে মাঝে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026