অন্য রকম
- রফিকুল ইসলাম রফিক

মনে আছে?
একদিন বলেছিলি তুই
-জীবন কি করে হয় এতো মধুময়
এই হাতে হাত রেখে গোধূলি বেলায়
সবুজ ঘাসের বোনা গালিচায় বসে।
মোলায়েম ঝিরিঝিরি বাতাসের দোল
লেগেছিলো তোর গায়ে আলতো ছোঁয়ায়
সেদিন ছিলিনা তুই নিজের ভেতর
কেবল আমিই জানি আর কেউ নয়
আমিও ক্যামন জানি হয়ে গিয়েছিলাম।
তারপর একদিন তুই নেই মোর
আমি নেই তোর
সময়ের গহ্বরে হারিয়ে গেলাম।
স্বপ্নরা মারা গেলো আমি মরিনি
হয়তো আমার মতো তোরও বেঁচে থাকা
সময়ের দাবির কাছে মাথা নত রাখা।
যতই আমরা ভাবি আমাদের মতো
জীবন আসলে তেমন নয় অন্য রকম
সময়ের চাওয়াগুলো পূরণের দাস
আসলে তেমন নয়
যেই ভাবে আমি চাই তুই যাহা চাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026