তবুও প্রতিটা বছর ঘুরে
- এস আই তানভী

.
পূবালী বাতাসে কেশ ভাসে আকাশে
ঠোঁট দুটি তার ঠোঁটের সাথে
যেনো চাইছে মিলন।
আমি একা ওগো খোলা জানালার পাশে
পুরনো অনেক চিঠি দু-হাতে
বড় উতলা এই অবুঝ মন।।

জানি, এখন আমি ভাবছি তারই কথা
যার ছবিতে ভরা হৃদয়ের সব পাতা,
দিয়ে গেছে যে, রংহীন হাজার ব্যথা
কথা দিয়ে যে, রাখেনি আপন কথা---।।

তবুও প্রতিটা বছর ঘুরে পূবালী বাতাসে
তার কথা মনে পরে আনমনে
জানালার রড ধরে দাঁড়িয়ে থাকি,
মুখখানি তার স্মৃতির আকাশে ভাসে
চোখের হাসি আজো আমায় টানে,
স্মৃতিগুলি কোনভাবেই দেয় না ফাঁকি।

জানি, পাবো না তোমায় আর কোন দিন
শুধু কামনা- যেখানেই থাকো, ভালো থেকো চিরদিন।
আফসোস! স্মৃতিগুলি যদি সংগে নিয়ে যেতে-
কোন দীর্ঘশ্বাস বের হতো না পাথরি বুক থেকে।।
-----------------------
২৫/০১/২০১৭ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০১-২০২০ ০৮:২৫ মিঃ

জানি, পাবো না তোমায় আর কোন দিন
শুধু কামনা- যেখানেই থাকো, ভালো থেকো চিরদিন।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026