দীর্ঘশ্বাস
- সুমাইয়া নূর

আমি শুধুই দীর্ঘশ্বাস ছাড়ি।
জীবনের ফেলে আসা মুহূর্তের কথা মনে পড়ে।
প্রতিটি মুহূর্তের জন্য বেরিয়ে আসে,
এক একটি দীর্ঘশ্বাস।

কতগুলো দীর্ঘশ্বাস ক্লান্তিতে ভরপুর।
জীবনে যুদ্ধ করতে করতে হেরে যাওয়ার ক্লান্তি।

কতগুলো দীর্ঘশ্বাস বিষাদে ভরপুর।
জীবনের সকল বিষাদ নিয়েই এই বিষাদ।

কতগুলো দীর্ঘশ্বাস হেয়তে ভরপুর।
জীবনে বারবার নিজেকে ছোট করার হেয়।

কতগুলো দীর্ঘশ্বাস কষ্টে ভরপুর।
ফেলে আসা কিছু মুহূর্ত আর ফিরে না পাওয়ার কষ্ট।

কতগুলো দীর্ঘশ্বাস আশার।
জীবনটা যাতে আরও ভাল হয় সেই আশার।

কতগুলো দীর্ঘশ্বাস আনন্দের।
জীবনে এত কিছুর পরও বেঁচে থাকতে পারার আনন্দ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026