ডুববে বেলা
- মোঃ নাসির উদ্দীন - চেতনা কাব্য

কার জন্য করছো কামাই
কিসের করো আসা,
এতো সাধের পাখি তোমার
ছাইড়া যাবে বাসা।
গোনা দিন ফুড়িয়ে যাইবে
যৌবনে লাগবে ভাটি।
চেয়ে দেখো ডাকছে তোমায়
কবরের মাটি।

যে দিন সাঁঝের আগে ডুবরে বেলা,
এক পলকে,
সেদিন ভেঙ্গে যাবে রংয়ের মেলা।
কারে দিবা, জোড়ে ধমক
কার মাথায় দিবা লাঠি।
চেয়ে দেখো ডাকছে তোমায়
এখন কবরের মাটি।


বার্তা পেয়ে আসবে তোমার
আত্মীয় স্বজন,
তোমার চারি দিকে সবাই
জুড়াবে কাঁদন।
সাজাবে মনের মতন
কি সুন্দর পরিপাটি।
চেয়ে দেখো ডাকছে তোমায়
এখন কবরের মাটি।

মিছেই ঘুরছো তুমি
মায়ারী পিছে,
এতা আশা-ভালোবাসা
তোমার সকলি মিছে।
কখন যেনো এসে পরে
তোমার বিদায়ের চিঠি।
চেয়ে দেখো ডাকছে তোমায়
এখন কবরের মাটি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026