ভাইরাস মুক্ত পৃথিবী চাই
- এস আই তানভী

.
নিপাহ্ ভাইরাস কি এখনো রয়েছে দেশে?
খেজুরের রস খাওয়া কি এখনো নিষিদ্ধ?
কতদিন থেকে খেজুরের রস খাই না!
রস সংগ্রহ করে গাছিরাও গ্রামে আসে না,
কতদিন থেকে শুনি না সেই প্রিয় ডাক-
'খেজুরের রস লাগবে, খেজুরের রস......?'

শীতের প্রকোপ যত বেশিই হোক!
ঘরের বাইরে হিমেল হাওয়া, তুষার বৃষ্টিপাত
যতই কাঁপাক প্রকৃতির চারপাশ,
খেজুরের রস ওয়ালার কণ্ঠ কানে এলে
কেউ রাখতে পারতো না লেপের ভিতর।
আহ! তাজা রসের কী যে ঘ্রাণ! স্বাদ!

এবারের শীত'ও চলে যাচ্ছে যে!
চোখে পড়েনি খেজুরের রসওয়ালাকে–
কাঁধে একটা বাঁশ, বাঁশের দুই মাথায়
তিনটা করে রশি দিয়ে দুদিকে ঝুলানো
খেজুরের রসে ভরা দুটি মাটির হাঁড়ি।

আসলে কি মরণঘাতী নিপাহ্ ভাইরাস
এখনো সক্রিয়? সত্যি কি গাছিরা এবারও
সংগ্রহ করে নি খেজুরের রস?
শুনেছি বাঁদুর থেকেই এসেছিল নিপাহ্ ভাইরাস!
আবার শুনছি বাঁদুর থেকেই করোনাভাইরাস!
আবিষ্কারক চীন শুধু নয়; সমগ্র পৃথিবীকে
যেন শ্মশান বানাতে চায়! কত মৃত্যু হয়ে গেলো!

নিপাহ্ এবং করোনাভাইরাস মুক্ত পৃথিবী চাই,
চাই তাজা খেজুরের রস আর ফলমূল,
পৃথিবী থেকে নির্মূল হোক সব বাঁদুর কিংবা
এমন প্রাণঘাতী ভাইরাস বহনকারী প্রাণ,
সবার আগে চাই মানুষেরও সচেতনতা বোধ,
এমন মহামারীতে চাই মানুষের প্রসারিত হাত....।
--------------------
০৮/০২/২০২০
-এস আই তানভী ✍


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০৯-০২-২০২০ ১৪:৩৭ মিঃ

করোনা ভাইরাস
- ডাঃমোঃ ইয়াছিন আরাফাত
ব্যাঙ,খাইছো,বিচ্ছু,খাইছো
খাইছো কুত্তা বিলাই,,
হারাম খেয়ে কলিজা
করে ফেলছো জ্বালাই।

টিকটিকি খাইছো বাদুড় খাইছো
খাইছো মরা সাপ,
খাইছো শুকর হারাম প্রাণী
কামাই করছো পাপ ।

কোরআনকে পাল্টাতে চাইছো
নতুন করে আবিষ্কার,
বিনিময়ে গজব পাইছো
করোনা ভাইরাসে হাহাকার ।

স্বামী- স্ত্রী সামনাসামনি
নাহি মুখে কথা,,
বুক ফেটে যায় মুখ ফোটেনা
মনে ভীষণ ব্যথা।

গজব আসলে সবার জন্য
একক নাহি আসে,,
তখন তোমার আল্লাহ ছাড়া
থাকবেনা কেউ পাশে।

মুসলিমদের নির্যাতন করেছো
মা-বোনদের হিজাব ছাড়া,
মাক্স ছাড়া কেউ বাইরে নেই
চেয়ে দেখো শহর,থানা,পাড়া ।

হিজাবের আপডেট মাক্স পাইছো
উপর ওআলার কি খেলা,
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
দেখো কেমন জ্বালা ।

সময় থাকতে তওবা করো
করো ফরিয়াদ,
ইসলামের ছায়াতলে এসে
নাও জান্নাতের স্বাদ ।

০৯-০২-২০২০ ১৩:৪৮ মিঃ

Right

০৯-০২-২০২০ ০৮:৩৬ মিঃ

সবার আগে চাই মানুষেরও সচেতনতা বোধ,
এমন মহামারীতে চাই মানুষের প্রসারিত হাত....।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026