ভালো বেসেছি বলে
- এস আই তানভী

.
যদি একটুখানি সময় দিতে;
হাতে হাত ধরে হেঁটে যেতাম
দূর থেকে বহুদূর মহুয়ার বনে–
ভালোবাসার যত কথা আছে
নির্জনে মুখোমুখি বসে
এঁকে দিতাম সব তোমার মনে।

আজ খুব ইচ্ছে আমার–
তোমার সাথে নদীর জল দেখি,
বাঁশঝাড়ের ফাঁকে বসা মাছরাঙ্গা ধরি,
আমার কথা শুনে হাসছো তুমি?
হাসো প্রিয়তম হাসো, খুব হাসো-
দুঃখ নেই, তোমার হাসি শুনেই যদি মরি।

দেখো, থোকায় থোকায় ফুটেছে ফুল কত
ভোমরেরা আসছে কত গানের সুর ধরে!
প্রজাপতিও নেচে যায় ফুলে ফুলে,
অথচ, আমি একা দেখি শুধু কত কিছু!
অনুভব করি তোমার শূন্যতা,
আসতে কি পারো না একবার মনের ভুলে?

চেয়ে দেখো জানালার ফাঁক দিয়ে-
কত পাখি, প্রজাপতি জোড়ায় জোড়ায়
প্রেম-আদরের লেনাদেনায় একসাথে?
তোমার আমার মাঝে কেন এত দূরত্ব?
ভালোবাসা কোনদিনও বাঁধা মানে না–
দুজনের মাঝে কোন দূরত্ব কেন তবে?

হাত ভরা তাজা ফুল নিয়ে রোজ–
অনেক প্রেম আর অ-দেখা স্বপ্ন নিয়ে
তোমার পথের দিকে চেয়ে চেয়ে থাকি;
ভালো বেসেছি বলে রংতুলি ছাড়া
মনের কোমল ক্যানভাসে রোজ রোজ
অনন্য আল্পনায় তোমাকেই শুধু আঁকি।
---------------------
১৩/০২/২০২০
- এস আই তানভী ✍


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৭-০২-২০২০ ২০:১৭ মিঃ

তোমাকে নিয়েই ভাবনা আমার


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026