স্মৃতিগুলো শুধু জেগে উঠে
- এস আই তানভী

.
এখনো কি গ্রামের গলিতে
কাচা মাটিতে কচিকাঁচারা
মার্বেল খেলে দিন পার করে?
বহুদিন থেকে অলক্ষ্য সে দৃশ্য–

আহ! কত যে লাঠি
ভেঙেছিলো কচি পিঠের উপর—
মায়ের হাতের লাঠির আঘাত কিংবা
বাবার চোখরাঙানি, ধমক থেকে বাঁচতে
কত দিন যে কাটিয়েছি অভুক্ত।

খুব মনে পড়ে–
টাকায় পঁচিশটি মার্বেল কিনতাম,
পঁচিশ থেকে একশো পেরিয়ে যেতো;
কোনদিন শূন্য পকেটে ঘরে ফেরা,
পরের দিনের জন্য বাবার পকেটে থেকে
অথবা মায়ের লুকিয়ে রাখা গুপ্তধন–
কমে যেতো দু/তিন টাকা, খুব সাবধানে.....।
কচি পিঠের উপর ভেঙে গিয়ে–
আমার দুঃখে আমারই সাথে
কত লাঠি যে কেঁদেছে গোপনে–
কে রেখেছে তার হিসেব!

কীভাবে যে হারিয়ে গেলো!
কচি বয়সের সেই দিনগুলো–
স্মৃতিগুলো শুধু রয়ে গেছে বুকে,
পাল তোলা নৌকার মতো
জেগে উঠে মাঝে মধ্যে........।
--------------------
১৭/০২/২০২০
- এস আই তানভী ✍


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০২-২০২০ ১৮:২১ মিঃ

শৈশব হারিয়ে শৈশব খুঁজি


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026