শব্দগুলো বেলা-অবেলা বুঝে না
- এস আই তানভী

.
একটা সময় ছিলো; খুব কবিতা লিখতাম
যদিও সেসব লিখা কবিতার মধ্য পরে না, তবুও
লিখতাম, কারো কারো 'অ-কবিতা' নামক কবিতাও
অসম্ভব সুন্দর; আমার লিখা সেসব লিখার
কিনারা দিয়েও যাবার যোগ্যতা রাখে না, তবুও
নিজের মতো করে লিখতাম, রাত জেগে লিখতাম
লিখতাম আর পাতা ছিড়ে ফেলতাম, ভাবনাগুলো
হোক শত এলোমেলো তবুও সাজাতাম, পাতা ছিড়ে
ফেলতাম আবার শত রাত জেগে লিখতাম;
লিখতাম বাস্তবতা, দারূণ যন্ত্রণা, রক্তচোষা
মানুষের মুখোচ্ছবি আঁকতাম কবিতার মাঝে।

আজও মন চায় ভাবনাদের কবিতায় সাজাবার
সময়ের বড্ড অভাব; সকালে ক'টায় বিছানা ছাড়লে
অফিসের দেরী হবে না- এই ভেবে
রাতে চোখ বুজি,
সাংসারিক চাহিদা সন্তানের ঔষুধ, স্কুলের বইখাতা,
পোষাক আর নিত্যদিনের খরচার হিসেব মিলাতে
বেলা-অবেলা যায় কেটে; সময় কখন চুপিসারে
চলে যায় সময়ের বাইরে একদম বেমালুম।

ভাবনাগুলো সেই সময়ের মতোই আজো হেটে
বেড়ায় মস্তিষ্কের বারান্দা ধরে; জীবন ও জীবীকার
লড়াইয়ে হেরে যাই- কবিতা লিখা আর হয় না;
পঁচা সমাজটাকে বদলানোর শব্দগুলো সময়ের সাথে
হারিয়েও যায় না, পড়ে থাকে কারো বুক পকেটে
সময়ের অভাবে, বেলা-অবেলা বুঝে না;
শব্দগুলো ঝড় তুলে যখন তখন......।
--------------------
২২/০২/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০২-২০২০ ২১:৫৯ মিঃ

সময়ের অভাবে, বেলা-অবেলা বুঝে না;
শব্দগুলো ঝড় তুলে যখন তখন......।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026