ভালো থেকো আর শুভেচ্ছা নিও
- এস আই তানভী

.
সে যে শিশুর মতন যখন তখন
মন আনচান, উৎফুল্লতায় টান
একটু খানি এদিক সেদিক মান
অভিমান, এই হাসে এই কাঁদে
নুপুরে শব্দ তোলে ঝুন ঝুন
আনমনে গান গায় গুন গুন-------
আনমনে গান গায় গুন গুন।।

দুই জননীর জননী হয়ে
সে যে এখনো পুতুল খেলে
ঘাসফড়িঙ এর পিছু ছুটে
যেনো পাখনা রয়েছে মেলে------
যেনো পাখনা রয়েছে মেলে।।

গল্প লিখে, কবিতা লিখে
ছন্দ-উমপা, লিখনির বড় ধার
যত পড়ি তত কেটে যায়
আমার হৃদয় পুরীর আঁধার-----
আমার হৃদয় পুরীর আঁধার।।

শত মাইল দূরে থাকে সে
দেখিনি আজো দুই নয়নে
রয়েছে যেনো বুকের ভেতর
বসে কাব্যিক সিংহাসনে----
বসে কাব্যিক সিংহাসনে।।

বুজান ক'য়ে ডাকবো বলে আবদার রেখেছিলাম
কখন যেনো এই বুজানের 'ভাইটি'ও হয়ে গেলাম।
মোর বুজানের জন্মদিনেও দূরেই থেকে গেলাম
শুধু কবিতার মতো করে, ক'টা ছন্দতে পাতা ভরে,
তার ফেসবুকের ঠিকানাতে পাঠিয়ে দিলাম-
'ভালো থেকো আর শুভেচ্ছা নিও' যা পাঠালাম।।
ভালো থেকো আর শুভেচ্ছা নিও' যা পাঠালাম।।
-------------------
২৮/০২/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০৩-২০২০ ০৬:২২ মিঃ

ফেসবুক বন্ধু আল্পনা অপু (বুজান) কে নিয়ে লিখা


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026