আসলে দেশটা যত বড়
- এস আই তানভী

.
ওরা বলে, আমরাও বলি—
ছোট একটা দেশ; এই বাংলাদেশ,

তবুও আশ্চর্যের মোহনায় থাকি ডুবে–
এখানে খুন হয়; খুনি থাকি লুকিয়ে,
ধর্ষকেরা! সানন্দে ধর্ষণ করে দিনের পর দিন
থাকে ধরা ছোঁয়ার বাইরে....।
দেশের ভিতর থেকেই দেশের চেয়ে বড় বড়
ট্রাংক ভর্তি টাকা পাচার হয়ে বিদেশে,
সোনার ছেলেরা গুম হয়ে যাচ্ছে,
কোথাও খুঁজে পাওয়া যায় না......
শত বাহিনী, শত উদ্ধার অভিযানে
কোটি টাকা খোয়ায় জনগণের রক্ত থেকে,
লোকশান, শুধুই লোকশান,
সব কিছু লোক দেখানো মাত্র।

এদেশের মাটিতেই খুনি, ধর্ষক, লুটেরা
দিনের পর দিন থাকছে লুকিয়ে,
কেউ কেউ সোনার ছেলেদের গুম করে
লুকিয়ে রাখছে এদেশেরই মাটিতে–
দেশটা ছোট! –এত অপরাধী কি করে থাকে
ধরা ছোঁয়ার বাইরে!? কেন গুম হয়ে যাওয়া
সোনার ছেলেদের ফিরে পাই না আর?

আসলে দেশটা যত বড়
তার চেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা সব,
আর অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মতো
আমাদের মানসিকতা, সদিচ্ছা বড় হলে—
ক্ষমতার দাপটটা ছোট কিংবা সবার জন্য
সৌহার্দপূর্ণ হলে; এ দেশটা হবে সুখের রাজ্য,
সব অপরাধীরা নিশ্চিত সাজা পাবে,
কেউ খুন হবে না, খুনিও হবে না,
কেউ ধর্ষক হবে না, ধর্ষিতাও হবে না
কারো মা-বোন, মেয়ে কিংবা স্ত্রী,
গুম হওয়া সোনার ছেলেরাও ঘরে ফিরবে–
স্বজনহারা কান্নাও বন্ধ হবে....।
---------------------
১৪/০৩/২০২০
উৎসর্গঃ নিখোঁজ সাংবাদিক কাজল।
শুদ্ধস্বর ডটকম অনলাইন পত্রিকায় প্রকাশিত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০৩-২০২০ ১৭:২০ মিঃ

উৎসর্গঃ নিখোঁজ সাংবাদিক কাজল।
শুদ্ধস্বর ডটকম অনলাইন পত্রিকায় প্রকাশিত


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026