দোষী
- হোসাইন মুহম্মদ কবির - অশ্রুসজল আঁখি

পবিত্র প্রেম নিষ্পাপ মনে,বড় অদ্ভুত কথা!
স্বার্থহীন প্রেম! এ আধুনিক যুগে দুষ্কর বার্তা,
না দ্যাখা প্রেম,স্বপ্নে ঘরবাঁধা,প্রাচীন যুগ কথা,
কলিযুগ প্রেম মানে,সতিত্ব হরণ
ভদ্রতা।

প্রথম যৌবনে প্রথম প্রেম,হৃদয় আসে যখন,
অনুভবে কল্পনাতে,নির্ঘুম নিশি হয় ভোর,
পেলে সুখী,হারালে বিষাদে নষ্ট
তখন,
এ-যুগে কেউ নয় সঙ্গীহীন,প্রথম প্রেমে বিভোর।

নর-নারীর মস্তিষ্কে সুপ্ত কাম-বাসনা নিশ্চয়,
কাঁচা দেহে তীব্র প্রেম,পাকা দেহে
ক্ষীণতা,
সমগ্র প্রেম'দেহের মাংস পেশীর ভাঁজে লুকায়,
আদম জাতির যৌবনে তার,ভীষণ এক ব্যস্ততা।

প্রেম কি়ংবা বিয়ে,এ তো লোক দেখানো পদ্ধতি,
অন্তরালে দেহের প্রতি,লোভী দৃষ্টি বেশি,
কারো কারো বয়স বাড়ে,কমেনা
ভীমরতি,
মন নিরপরাধ,প্রেমে কাঙ্গাল,যৌবন হলো দোষী।

১৫/১১/১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-০৩-২০২০ ০২:০৯ মিঃ

পরিপক্ব ও পরিপাটি লেখা ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026