কারা অমন মিছিল করে?
- শাওন সারথি

বুকের মধ্যে কারা অমন মিছিল করে?
শ্লোগান করে অন্ধ ঘরে,
পাঁজর ভাঙ্গে লাথি মারে
খামচি দিয়ে কলজে ধরে।
ফুসফুস চিড়ে রক্ত গিলে
রক্ত মাখায় সবাই মিলে!
কারা অমন মিছিল করে?
কারা অমন দাবি তোলে
সীসার জ্বালা-পোড়ার ছলে
অক্সিজেন শূন্য হাওয়ায়
কলজেটা তাই একলা গলে।
কারা অমন মিছিল করে?
হাজার ব্যানার ফেস্টুন উড়ে
হৃদয় গায়ে পেরেক ফুঁড়ে।
চুপসে হৃদয় রক্ত ঝরে
কণ্ঠ ধ্বনির স্তব্ধ স্বরে।
কারা অমন মিছিল করে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026