বৈশাখীর ঝড়
- হাসান আল মাহদী

আকাশ কাল করে এলো বৈশাখীর ঝড় 
উত্তাল বাতাসের গতিতে চারিপাশ
উদম নৃত্যে বুক কাপানো গর্জনে
ঘোষণা করে তান্ডবের সমর।

গৃহহীন মানুষগুলো ভিজে আলুথালু হয়ে
ফুটপাতে কিংবা বৃক্ষের অাঙিনায়
শেষ সম্বল যে উড়ে নিয়েছে দস্যু বাতাস
তাই নির্বাক চেয়ে আছে ইট পাথরের শহর।।

আজ ভিজে যাচ্ছে পাকা রাস্তা
ধুয়ে যাচ্ছে ডাস্টবিনের ময়লাগুলো
ব্যস্ত কাক দুটো বিদ্যুৎ খুটির উপরে
পরস্পরের দিকে চেয়ে কাটাচ্ছে নিরব প্রহর।

ঋতুর অাবর্তনে প্রতি বছর আসে
এই কাল বৈশাখের পাগলা ঝড়ো হাওয়া,
সব ভেঙে চুরমার করে শেষ করে দেয়
দরিদ্র কৃষকের শান্তির বহর।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২১-০৪-২০২০ ১৪:২৩ মিঃ

সুপাঠ্য  লেখা


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026