হায় জীবন
- এস আই তানভী

.
এমন কিছু সুখ থাকে
যা মানুষকে কাতর করে দেয়,
এমন কিছু দুঃখ থাকে
যা মানুষকে পাথর করে দেয়।

এমন কিছু সম্পর্ক থাকে
যা জান্নাতকে দূরে ঠেলে রাখে,
এমন কিছু দৃশ্য আছে
যা সইতে পারে না চোখে।

এমন কিছু ভালোবাসা আছে
যার কাছে পৃথিবীর সব কিছু মূল্যহীন,
এমন কিছু আদুরী ছোঁয়া আছে
কেয়ামত পর্যন্ত যা তুলনাহীন।।

এমন কিছু জীবনী আছে
যার গল্প আর হয় না শেষ,
এমন কিছু গল্প আছে
যা শেষ হয়েও আমরণ অশেষ।।
-------------------
২৩/০৪/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-০৪-২০২০ ০০:১১ মিঃ

জীবন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026