সেদিন দেখি বিকাল বেলা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

সেদিন দেখি বিকাল বেলা
- লক্ষ্মণ ভাণ্ডারী

সেদিন দেখি বিকাল বেলা কাল বৈশাখীর ঝড়ে,
গাছের পাতা পথের ধূলো ঝঞ্ঝা বাতাসে ওড়ে।
কালবৈশাখী প্রবল ঝড়ে, পাখিরা পাখা ঝাপটায়,
আকাশ কালো, মেঘ গর্জায় আর বিজুলি চমকায়।


আম বাগানে ছেলেরা ছুটে আম কুড়াবার তরে,
যাচ্ছে সবাই, থাকা কি যায়? একলা বসে ঘরে।
মায়ের বারণ শুনে কি মন আম বাগানেতে ধায়,
বৈশাখী ঝড়ে কাঁচা আম পড়ে আসে ছুটে সবাই।


কাল বৈশাখীর প্রলয় নর্তনে শাখী ভাঙে মড় মড়,
ঝড়ো হাওয়ায় চাল উড়ে যায় বাজ পড়ে কড়কড়।
বৃষ্টির ফোঁটা উতপ্ত মাটিতে অঝোর ধারায় ঝরে,
ছিঁড়েছে পাল, ভেঙেছে হাল বসে মাঝি বালুচরে।


সেদিন দেখি বৃষ্টি ধারায়, মাঠে, ঘাটে ও পথে জল,
অজয়নদী বৃষ্টির জলে বয়ে চলে অবিরাম কল কল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026