তুমি আমি
- হাসান আল মাহদী

তুমি আমি আমরা, হাতে হাত রেখে,
হেটে যাব দিগন্তহীন কোনো অজানা পথে
দূর্গম যত পথ মাড়িয়ে;
শত ঝড়, তুফান, সাইক্লোন পাশ কাটিয়ে
স্বপ্নের নীড় গড়বো বলে।

তুমি আমি আমরা, একসাথে পাশাপাশি
থাকবো দুজন খুব কাছাকাছি;
দুজনের ভালবাসার মিলন হবে
কোনো নাম অজানা দ্বীপে, ভরা পূর্ণিমা রাতে
সুখের পরশ আসবে অন্তরালে।

তুমি আমি আমরা আর আমাদের স্বপ্নগুলো
সত্যি যদি কভু পূর্ণতা পায়,
তবে অসীম সুখের প্রহর কাটবে দু'জনের
ভাসবো দু'জন পাল তোলা না'য়ে
ডুব দিব প্রেম সাগরের অতৈ জলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-০৫-২০২০ ০৩:১৭ মিঃ

সুনিপুণ ও বস্তুনিষ্ঠ প্রকাশ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026